রূপগঞ্জে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরাব আউখাব এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হন। আহত হন অপর তিন যাত্রী। তাঁদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার বরাব আউখাব এলাকায় নরসিংদীগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুফিয়া খাতুন (৫৫) ও তাঁর মেয়ে সুমি আক্তার (২২) নিহত হন। আহত হন নিহত সুমি আক্তারের স্বামী নূরে আলম, ছোট বোন বীথি ও শাহনাজ। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুমি আক্তার উপজেলার গোলাকান্দাইল এলাকার আবু সিদ্দিকের মেয়ে। তবে ট্রাকের চালক পালিয়ে যান।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।