রূপগঞ্জে ঠোঁটকাটা রোগীদের বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএইচপি গ্রুপ ও রোটারি ক্লাব অব আগ্রাবাদের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুফি মোহামঞ্চদ দায়েমউদ্দিন হাসপাতালে ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য দুই দিনের অস্ত্রোপচার ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।গতকাল শুক্রবার ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গাজী গোলাম দস্তগীর। পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট সুফি মো. মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনের পর ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়। গতকাল ও আজ শনিবার শতাধিক ঠোঁট ও তালুকাটা রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হবে।