রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ও পুলিশ গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি শটগান উদ্ধার করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে আটক করতে পারেনি পুলিশ।এলাকাবাসীর ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টের পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহূত শটগানটি উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।