রূপগঞ্জে দুটি বস্ত্র কারখানায় ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বস্ত্র তৈরির দুটি কারখানা থেকে ডাকাতেরা প্রায় ২৫ লাখ টাকার সুতা ও কাপড় লুট করে। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ডাকাতির ঘটনার শিকার সানি ও বেঙ্গল টেক্সটাইল কারখানার মালিক এম এ শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত দেড়টার দিকে ৩০/৪০ জন অস্ত্রধারী ডাকাত কারখানার সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকে। তারা কারখানার নিরাপত্তা প্রহরী ও কর্মরত ২২ শ্রমিকের হাত-পা বেঁধে ফেলে। পরে তারা দুটি ক্লোজ-সার্কিট ক্যামেরা খুলে সানি টেক্সটাইল থেকে পাঁচ লাখ টাকার সুতা ও ১০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে ডাকাতেরা পাশেই তাঁর (শহিদুল) বেঙ্গল টেক্সটাইল কারখানা থেকে ১৫ লাখ টাকার সুতা ও কাপড় লুট করে। ডাকাতেরা শ্রমিকদের মুঠোফোনের সেট ও ১২ হাজার টাকা লুটে নেয়।