এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একজন প্রধান শিক্ষককে স্থানীয় নারী ইউপি সদস্য লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ইউপি সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আল-আমীন মডেল একাডেমিতে পড়ে সংরক্ষিত নারী ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির দুই নাতি। বিদ্যালয়ে তাদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। পরে বিদ্যালয়ের সভাপতির অনুরোধে বেতন মওকুফ করিয়ে দেন প্রধান শিক্ষক ফারুক আহমেদ। তবে বিউটি তাঁর দুই নাতির কোচিং ফিও মওকুফ করতে চাপ দিতে থাকেন। তাতে রাজি না হওয়ায় গত ২৯ মে প্রধান শিক্ষকের কার্যালয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে প্রথমে গালাগাল, পরে জুতাপেটা করেন বিউটি ও তাঁর লোকজন।
মানববন্ধন থেকে ইউপি সদস্য বিউটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। প্রধান শিক্ষক ফারুক আহমেদ বলেন, তাঁকে লাঞ্ছিত করার পাশাপাশি প্রধান শিক্ষকের কার্যালয়ের আসবাব ও বই তছনছ করেন ইউপি সদস্য বিউটি ও তাঁর লোকজন। এ ছাড়া চলে যাওয়ার সময় তাঁরা দেখে নেওয়ারও হুমকি দেন।
অভিযোগ অস্বীকার করে বিউটি বলেন, ওই শিক্ষক নিয়োগ পাওয়ার পর স্কুলের বেতন অনেক বাড়িয়েছেন। এ নিয়ে কয়েকজন অভিভাবক অভিযোগ করলে তিনি বেতন কমাতে প্রধান শিক্ষককে অনুরোধ করেন। এর জের ধরে বর্ষা নামে তাঁর এক নাতনিকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, ‘এ নিয়ে ঘটনার দিন স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদের সঙ্গে আমার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এর পরিপ্রেক্ষিতে আমি ওই শিক্ষককে জুতাপেটা করার কথা বলি। তবে আমি তাঁকে জুতাপেটা করি নাই।’
এর আগে গত ১৩ মে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনা প্রকাশ পেলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।
রাজধানীর চারপাশ
প্রধানশিক্ষককেলাঞ্ছনা
রূপগঞ্জে নারী ইউপি সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একজন প্রধান শিক্ষককে স্থানীয় নারী ইউপি সদস্য লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে।ওই ইউপি সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আল-আমীন মডেল একাডেমিতে পড়ে সংরক্ষিত নারী ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির দুই নাতি।বিদ্যালয়ে তাদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।পরে বিদ্যালয়ের সভাপতির অনুরোধে বেতন মওকুফ করিয়ে দেন প্রধান শিক্ষক ফারুক আহমেদ।তবে বিউটি তাঁর দুই নাতির কোচিং ফিও মওকুফ করতে চাপ দিতে থাকেন।তাতে রাজি না হওয়ায় গত ২৯ মে প্রধান শিক্ষকের কার্যালয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে প্রথমে গালাগাল, পরে জুতাপেটা করেন বিউটি ও তাঁর লোকজন।
মানববন্ধন থেকে ইউপি সদস্য বিউটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।প্রধান শিক্ষক ফারুক আহমেদ বলেন, তাঁকে লাঞ্ছিত করার পাশাপাশি প্রধান শিক্ষকের কার্যালয়ের আসবাব ও বই তছনছ করেন ইউপি সদস্য বিউটি ও তাঁর লোকজন।এ ছাড়া চলে যাওয়ার সময় তাঁরা দেখে নেওয়ারও হুমকি দেন।
অভিযোগ অস্বীকার করে বিউটি বলেন, ওই শিক্ষক নিয়োগ পাওয়ার পর স্কুলের বেতন অনেক বাড়িয়েছেন।এ নিয়ে কয়েকজন অভিভাবক অভিযোগ করলে তিনি বেতন কমাতে প্রধান শিক্ষককে অনুরোধ করেন।এর জের ধরে বর্ষা নামে তাঁর এক নাতনিকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।তিনি বলেন, ‘এ নিয়ে ঘটনার দিন স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদের সঙ্গে আমার বাগ্বিতণ্ডা হয়।একপর্যায়ে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন।এর পরিপ্রেক্ষিতে আমি ওই শিক্ষককে জুতাপেটা করার কথা বলি।তবে আমি তাঁকে জুতাপেটা করি নাই।’
এর আগে গত ১৩ মে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে ওঠবস করানো হয়।এ ঘটনা প্রকাশ পেলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।