রূপগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার তিন দিন পর কাজী ফয়সাল (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার পাইস্কা গ্রামের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কাজী ফয়সাল পাইস্কা গ্রামের কাজী ইলিয়াসের ছেলে। সে স্থানীয় মোস্তফা একাডেমির প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয় ফয়সাল। এ ঘটনায় ফয়সালের বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল দুপুর ১২টার দিকে পাইস্কা গ্রামের কবরস্থানের পাশের ডোবায় শিশুর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।