রূপগঞ্জে পিকআপ ভ্যানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় আজ রোববার ভোরে কাগজবাহী একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে পিকেটাররা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে বিএনপির নেতা কর্মীরা যাত্রামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধের সমর্থনে পিকেটিং শুরু করেন। ভোর সাতটার দিকে তাঁরা ওই পিকআপ ভ্যানটিতে আগুন লাগিয়ে দেয়। রূপগঞ্জ থানার এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।