রূপগঞ্জে পুকুর থেকে তিন বছরের শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের নিখোঁজ শিশু রাকিবের লাশ ভেসে উঠলে পুলিশ গিয়ে উদ্ধার করে। নিহত রাকিব ওই এলাকার মুন্না মিয়ার ছেলে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গত শনিবার বিকেলে চনপাড়া এলাকার মুন্না মিয়ার তিন বছরের ছেলে রাকিব নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার স্বজনেরা কোনো খোঁজ পায়নি।