রূপগঞ্জে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের ছোনাব এলাকায় নিখোঁজ হয় ওই দুই শিশু।
শিশুদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ছোনাব এলাকার কাপড় ব্যবসায়ী কবির হোসেনের ছেলে মেহেদী হাসান (০৫) ও তাঁর বাড়ির ভাড়াটে বিল্লাল হোসেনের মেয়ে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী সোনিয়া আক্তার (০৭) বাড়ির পাশে খেলতে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। রাত ১১টার দিকে কবিরের বাড়ির পাশে তাঁরই পুকুর থেকে স্থানীয় লোকজন মেহেদী হাসান ও সোনিয়া আক্তারের লাশ উদ্ধার করেন।