রূপগঞ্জে পোশাক কারখানায় আগুন পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় আগুন লাগার পর তা নেভাতে গিয়ে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার রূপশী এলাকার সিকদার অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, দুপুরে কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ডেমড়া সারুলিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচজন শ্রমিক আহত হয়েছেন বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।