রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও শ্রমিক নির্যাতনের অভিযোগে পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর করেছেন। এ সময় কারখানার জিএম প্রদীপ কুমার সাহাকে লাঞ্ছিত করেন তাঁরা।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং, ডায়িং অ্যান্ড ফিনিশিং ও অন্তিম নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, গতকাল সকালে উপজেলার বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং কারখানার শ্রমিকেরা মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা কারখানার জিএম প্রদীপ কুমার সাহাকে লাঞ্ছিত করেন। শ্রমিকদের অভিযোগ, মার্চ মাসের বেতন-ভাতা এ মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু ১০ তারিখ হয়ে গেলেও তা পরিশোধ করা হয়নি। কয়েক দিন ধরেই শ্রমিকেরা মালিকপক্ষের লোকজনের কাছে বকেয়া বেতন-ভাতার দাবি করে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ দিই দিচ্ছি করে টালবাহানা করে আসছিল।
কারখানার জিএম প্রদীপ ও এজিএম কবির শ্রমিক নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন।