রূপগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের্ররূপগঞ্জে গতকাল রোববার বিকেলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বাসযাত্রী আবদুল হান্নান (৩০) ও পোশাকশ্রমিক হামিদা আক্তারকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা ফাঁড়ি পুলিশের দায়িত্বরত কর্মকর্তা আওলাদ হোসেন জানান, বিকেলে উপজেলার সাওঘাটে সিডন টেক্সটাইল মিল এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী মাহিন পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদের দিকে কিছুটা কাত হয়ে যায়। আর অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়।