রূপগঞ্জে বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল রোববার আমেনা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী রিকশাচালক মিন্টু শেখ পলাতক। তাঁর বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার যুগীডাঙ্গা লক্ষন্দী এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে তারাব পৌরসভার দক্ষিণ নোয়াপাড়া এলাকার ভাড়া বাড়ি থেকে গৃহবধূ আমেনার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় বেশ কয়েকটি জখমের চিহ্ন রয়েছে।