রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একজন ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।গতকাল সোমবার সকালে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার শিকার ব্যবসায়ী মোক্তার হোসেন সাংবাদিকদের জানান, সোমবার সকালে স্থানীয় সন্ত্রাসী মোশারফ সদলবলে তাঁর বাড়িতে হামলা চালিয়ে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।