রূপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। গতকাল শনিবার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম রাসেল মিয়া (২২)। তিনি ওই এলাকার চান মিয়ার ছেলে এবং একটি বস্ত্রকল কারখানায় শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে নাগেরবাগ এলাকার রাসেল মিয়ার সঙ্গে তাঁর মায়ের বাগিবতণ্ডা হয়। এতে ছোট ভাই মফিজুল ক্ষুব্ধ হয়ে রাসেল মিয়ার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
এ ঘটনার পর পুলিশ ছুরিসহ মফিজুল ইসলামকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।