রূপগঞ্জে মহিলা লীগ কর্মী হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের কর্মী জরিনা আক্তার হালিমাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জরিনা আক্তারের বাবা আবদুর রশিদ পাটোয়ারি গতকাল রোববার বিকেলে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। এতে জরিনা আক্তারের স্বামী নুর মোহাম্মদসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
উপজেলা আওয়ামী মহিলা লীগের কর্মী ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জরিনা আক্তারকে হত্যার ঘটনায় গতকাল বিকেলে রূপগঞ্জ উপজেলা চত্বরে এক প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়া, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আজাহার আলী ভূঁইয়া, শিক্ষক নেতা আবদুর রহিম, হাজি আলী ওসমান, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল আউয়াল মোল্লা প্রমুখ। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।