রূপগঞ্জে মাথাবিহীন লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার বিশ্বরোড হাফেজিয়া মাদ্রাসার পাশের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, ছাত্ররা খেলার সময় লাশ পড়ে থাকতে দেখে মাদ্রাসার শিক্ষকদের জানালে তাঁরা পুলিশে খবর দেন। এ ব্যাপারে মামলা হয়েছে।