রূপগঞ্জে মুক্তিযোদ্ধার পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত এক মুক্তিযোদ্ধার পরিবারের জমি দখল ও নির্যাতনের অভিযোগ উঠেছে। সন্ত্রাসীরা জমি দখল করতে কয়েক দফা তাদের বাড়িতে হামলা, ভাঙচুর চালিয়ে গাছপালা কেটে নিয়ে গেছে। থানায় অভিযোগ করা হলেও মামলা নেয়নি পুলিশ। উল্টো পুলিশ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে তাদের হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রয়াত মুক্তিযোদ্ধা মো. সালাউদ্দিন ভূঁইয়া ওরফে শাহজাহানের মা খোরশেদা বেগম ও তাঁর পরিবার। এ সময় তাঁর দুই মেয়ে শারমীন এনাম, শেলী সুলতানা ও ছেলে শের এ আলম উপস্থিত ছিলেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার সন্ত্রাসীদের পক্ষ নিয়ে হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা চলছিল। আদালত ফিরোজ খাঁর পক্ষে রায় দেন এবং লাল পতাকা দিয়ে জমি বুঝিয়ে দিয়েছেন। এ ব্যাপারে খোরশেদা বেগমের দায়ের করা অভিযোগটি জিডি হিসেবে নেওয়া হয়েছে।