রূপগঞ্জে মেয়র পদে ১১টি মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পৌরসভা নির্বাচনে গতকাল শনিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ১১টি, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১টি এবং সাধারণ কাউন্সিলর পদে ৬০টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২১ ডিসেম্বর বাছাই ও ২৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং আগামী ১৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।মেয়র পদে সুশীল সমাজ ও নাগরিক কমিটির ব্যানারে মনোনয়নপত্র দাখিল করেন সাংবাদিক মীর আবদুল আলীম, তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহসভাপতি শওকত আলী, সদস্য রজমান আলী, হাজি মোস্তাফিজুল রহমান, মতিউর রহমান, মিলন মিয়া, খায়ল কবির তানসেন, মোসাদ্দেক হোসেন, ছাত্রলীগের মোস্তাফিজুর রহমান ও জাতীয় পার্টির জয়নাল আবেদীন।