রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে আমাল হোসেন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোতিয়াবো নামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আমাল হোসেন গোতিয়াবো নামাপাড়া এলাকার ওয়াজউদ্দিনের ছেলে ।

এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া জানান, দুই বছর আগে কামাল হোসেন নামের এক ব্যক্তি গোতিয়াবো নামাপাড়া এলাকার মাহবুবুর নামের এক ব্যক্তিকে ১২ শতাংশ জমি কিনে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৬০ হাজার টাকা নেন। কিন্তু কামাল জমি কিনে না দিয়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তাঁর কোনো খোঁজ নেই। আজ দুপুরে মাহবুবুর রহমান তাঁর ছেলে সবুজ ও ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে টাকার জন্য কামাল হোসেনের ছোট ভাই আমালের কাছে যান। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে তাঁরা আমাল হোসেনকে এলোপাতাড়ি কোপান। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।