রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা (২৪) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় তারাব পৌরসভার দক্ষিণ মাসাবো বেড়িবাঁধ এলাকা থেকে বস্তাবন্দী লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দক্ষিণ মাসাবো এলাকার বেড়িবাঁধের পাশে বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যার পর বস্তাবন্দী করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।