রূপগঞ্জে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা বটেরচার এলাকার একটি ডোবা থেকে গতকাল রোববার সোহেল মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহেল মিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাগবাড়ী মীরেরটেক এলাকার মঞ্জুর আলীর ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, উপজেলার মাহনা বটেরচার এলাকার ডোবায় সোহেলের লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তিনি মৃগী রোগী ছিলেন। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে।