রূপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আয়োজনকে ঘিরে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে গত শুক্রবার রাতে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।স্থানীয় সাংসদকে আমন্ত্রণ না জানানোর জের ধরে যুবলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠান মঞ্চে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুলতা পাড়াগাঁও এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের কথা ছিল। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়াকে প্রধান অতিথি করা হয়।