রূপগঞ্জে যুবলীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা হাটাবো এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে পারটেক্স চিনিকলের মালামাল ওঠানো-নামানো ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। তাঁদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগের নেতা মনজুর সমর্থকদের সঙ্গে অপর যুবলীগের নেতা নাজমুলের সমর্থকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় একপক্ষ অন্যপক্ষের ওপর চাপাতি, হকিস্টিক ও রামদা নিয়ে হামলা চালায়। এতে মাকসুদুল হক, নজরুল ও নাজমুল হোসেন আহত হন।রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফারুক হাসান বলেন, ছাত্রলীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। এতে যুবলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।