রূপগঞ্জে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি শীতলক্ষ্যা নদীর তীর থেকে অজ্ঞাতনামা (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গতকাল শুক্রবার দুপুরে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি শীতলক্ষ্যা নদীর তীরে লাশটি পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।