রূপগঞ্জে শিক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও এর ভিডিওচিত্র ধারণের অভিযোগে ইব্রাহীম খলিল (২৫) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, গত মার্চ মাসে ইব্রাহীম ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং মুঠোফোনে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে টানা ১৫ দিন ধর্ষণ করে।