রূপগঞ্জে শিক্ষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হালিম মিয়া নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে রূপগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (্তদন্ত) সাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, সাবেক স্কুলশিক্ষক হালিম মিয়ার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত একই এলাকার লিটন। রাত সাড়ে নয়টার দিকে লিটন হালিম মিয়ার বাড়িতে গিয়ে তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। হালিম মিয়া অস্বীকৃতি জানালে বাগিবতণ্ডার এক পর্যায়ে লিটন রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে লিটন বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।