রূপগঞ্জে শিশুকে ধর্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভায় চকলেট খাওয়ানোর কথা বলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শিশুটির বাবা রিকশাচালক। মা গৃহকর্মীর কাজ করেন।ধর্ষণের শিকার শিশুর পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান জানান, গত রোববার রাত সাড়ে সাতটার দিকে মাসাব এলাকার সালাউদ্দিন ছয় বছরের এক মেয়েকে চকলেট খাওয়ানোর কথা বলে তাঁর ঘরে ডেকে নেন। ওই সময় শিশুটির মা-বাবা ঘরে ছিলেন না। ঘরে ঢুকিয়ে সালাউদ্দিন শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সালাউদ্দিন পালিয়ে যান। লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পুলিশের কর্মকর্তা সাহিদুল বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। সালাউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।