রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া-রূপগঞ্জ ফেরিঘাট এলাকায় গতকাল শুক্রবার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে জাকির হোসেন নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার মুড়াপাড়ার মঙ্গলখালী গ্রামে। তিনি নদীতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার বলেন, বেলা পৌনে তিনটার দিকে জাকির (২৪) নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও তাঁর কোনো সন্ধান না পেয়ে উদ্ধারকাজের সমাপ্তি টানেন।