রূপগঞ্জে সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইকবাল রাজ (৩১) নামের এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চন-কুড়িল সড়কের দড়িগুতয়াব এলাকা থেকে তাঁর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ইকবাল উপজেলার দাউদপুর ইউনিয়নের বীর হাটাব এলাকার করিম রাজের ছেলে।
ইকবালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ২৫টি মামলা রয়েছে বলে রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
নিহতের বড় ভাই সালাম রাজ জানান, বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ইকবাল নিখোঁজ ছিলেন। গতকাল সংবাদ পেয়ে ইকবালের গুলিবিদ্ধ লাশ শনাক্ত করেন।