রূপগঞ্জে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। গোলাকান্দাইল এলাকার ঈদগাহ মাঠে শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সচিব চান মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ২৫ বীরের অধিনায়ক লে. কর্নেল এ কে এম মাজহারুল হক পিএসসি, এলএসসি, উপ-অধিনায়ক মেজর আ. ক. ম মোবাশ্বের, ক্যাপ্টেন মাহামুদ হাসান, আহামেঞ্চদ ফাসসাদ কবির, লে. হাসিবুল হাসান, লে. মতিয়ার রহমান প্রমুখ।