রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী শওকত আলীর গাড়িবহরে গতকাল শুক্রবার হামলা হয়েছে। রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এই হামলায় ১০ জন আহত এবং পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
শওকত আলী জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে কাঞ্চন বাজার এলাকায় গাজী গোলাম দস্তগীরের সমর্থক থানা ছাত্রলীগের সহসভাপতি টিপুর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল হামলা চালায়। এ সময় তাদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। হামলাকারীরা তার ব্যবহূত গাড়ি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানের প্রাইভেট কারসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে।
তবে গাজী গোলাম দস্তগীরের সমর্থক রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা দাবি করেন, আওয়ামী লীগের কেউ হামলার ঘটনার সঙ্গে জড়িত নয়। শোনা গেছে, শওকত আলীর গাড়িবহর পথচারী এক ছেলেকে ধাক্কা দিলে এলাকার লোকজন তাঁদের গাড়িতে ঢিল মেরেছে। রাজনৈতিক ফায়দা লোটার জন্য তিনি মিথ্যাচার করছেন।