রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দিলীপ কুমার সাহা (৫০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে (ঢাকা বাইপাস) রূপগঞ্জের কালনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, গতকাল সকালে গাজীপুর থেকে সবজি ও ফল কিনে দিলীপ কুমার সাহাসহ কয়েকজন ব্যবসায়ী পিকআপে করে রূপগঞ্জের ভোলাবোর উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে আটটার দিকে সড়কের কালনী এলাকায় গাজীপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের ওপর থাকা দিলীপ কুমার সাহা নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পিকআপের চালক সফিকুল ইসলাম, ব্যবসায়ী জামান ও জহিরুল গুরুতর আহত হন।