রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক আহত, ভাঙচুর সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি এলাকায় গতকাল বুধবার সকালে মাইক্রোবাসের চাপায় এক যুবক আহত হন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে পাঁচ থেকে সাতটি যানবাহন ভাঙচুর করেন।আহত নজরুল ইসলামকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে কালনি এলাকায় মদনপুর-জয়দেবপুর সড়ক পার হওয়ার সময় পথচারী নজরুলকে চাপা দেয় একটি মাইক্রোবাস। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এলাকাবাসী সূত্রে জানা যায়, নজরুলের আহত হওয়ার খবর পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত মদনপুর-জয়দেবপুর সড়ক অবরোধ করেন। ভাঙচুর করেন পাঁচ থেকে সাতটি যানবাহন।