রূপগঞ্জে সড়কে গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে বিভিন্ন যানবাহনের যাত্রীদের টাকা ও মুঠোফোন লুট করেছে ডাকাতেরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গোলাকান্দাইল-বালিয়পাড়া আঞ্চলিক সড়কে এই ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতির শিকার মাসুদ মিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি মোটরসাইকেলে করে ভুলতা ফিরছিলেন। পথে গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়কে আট-দশজন ডাকাত ব্যারিকেড দিয়ে তাঁর পথ আটকায়। অস্ত্র দেখিয়ে ১৬ হাজার টাকা ও একটি মুঠোফোন লুটে নেয়।

একই সময় ডাকাতেরা সাদ্দাম মিয়া নামের অপর মোটরসাইকেল আরোহীর কাছ থেকে টাকা ও মুঠোফোন লুট করে।