রূপগঞ্জে ২০ হাজার লিটার মদ তৈরির কাঁচামাল ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল উদ্ধারের পর ধ্বংস করেছে। একই সঙ্গে তিন হাজার ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গতকাল সোমবার ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও ধামছি এলাকায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে চোলাই মদের কাঁচামাল ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, গতকাল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মদ তৈরির খবর পেয়ে গুচ্ছগ্রাম এলাকার বেদন ও ধামছি এলাকার নুরুল আমিনের চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা ১৬টি ড্রামে থাকা ২০ হাজার লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়।পরে তা স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধ্বংস করা হয়। তিন হাজার ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।