রূপগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সোয়া কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রার শেখ হাসান আলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. হেলালউদ্দিন শরীফ রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। অনুসন্ধানে শেখ হাসান আলীর ১ কোটি ২৪ লাখ ১১ হাজার ৬৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এর মধ্যে ৬৮ লাখ ৫৫ হাজার ৬৩৯ টাকার সম্পদের বিষয়ে তিনি দুদকে মিথ্যা তথ্য দিয়েছেন। এর বাইরে দুদকের অনুসন্ধানে আরও ৫৫ লাখ ৫৫ হাজার ৯৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে।
২০১৩ সালে হাসান আলীর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।