রূপগঞ্জের হাটাবতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব এলাকায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে এ প্রতিযোগিতা হয়।
ওই দিন সকাল থেকে উপজেলার হাটাব, কাঞ্চন, ভূলতা, তারাব, দাউদপুর, ভোলাব, গোলাকান্দাইলসহ আশপাশের বিভিন্ন এলাকার নারী-পুরুষ থেকে শুরু করে শিশু-কিশোরেরা হাটাব ঘোড়দৌড় মাঠে জড়ো হতে শুরু করে।
তারাব পৌর মেয়র ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী হাসিনা গাজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম, কাঞ্চন পৌরসভার মেয়র দেওয়ান আবুল বাশার প্রমুখ।