রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ২০১৬ বর্ষসেরা ক্রীড়াবিদ কে? একই বছরে বর্ষসেরা রানারআপ? বর্ষসেরা নারী বা বর্ষসেরা উদীয়মান? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ। শুধু পুরস্কার নয়, রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান আজ আবার বাংলাদেশের গোটা ক্রীড়াঙ্গনকে নিয়ে আসবে এক ছাদের নিচে। আজ ক্রীড়াপ্রেমী সবার গন্তব্য প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুম। অনুষ্ঠান শুরু বিকেল সাড়ে ৫টায়।
প্রতিবারের মতো এবারও একজন ক্রীড়াব্যক্তিত্বকে আজীবন সম্মাননা জানানো হবে। এরপর বর্ষসেরার বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হবে পাঁচ ক্রীড়াবিদকে। থাকছে পাঠকের ভোটে সেরার পুরস্কার। আর এসব পুরস্কার কারা পাবেন, অনুষ্ঠানমঞ্চেই ঘোষণা করা হবে বরাবরের মতো। এই পুরস্কারের বৈশিষ্ট্যই এমন। আগে জানানো হয় না কিছু।
২০০৪ সাল থেকে শুরু হয়েছিল গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার। গত বছর থেকে এটি হয়ে যায় রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার। আর এই পুরস্কার বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, কর্মকর্তাসহ ক্রীড়াসংশ্লিষ্ট সবার এক মিলনমেলায় রূপ নিয়েছে। খেলোয়াড়েরা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকেন দিনটির দিকে। সামনে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত হন খেলোয়াড়েরা। কোচ-সংগঠকেরা এসে সগর্বে তাকিয়ে দেখেন তাঁদের হাতে গড়া কোনো খেলোয়াড় পুরস্কার নিয়ে যাচ্ছেন অনুষ্ঠান থেকে। এভাবেই এই পুরস্কার দিনে দিনে গোটা ক্রীড়াঙ্গনের কাছে হয়ে উঠেছে আকর্ষণীয়।