রূপনগর খালের উদ্ধার করা জায়গা আবার বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের নভেম্বর মাসে ওয়াসা প্রায় দেড় কোটি টাকা খরচ করে মিরপুরের রূপনগর ও দুয়ারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বস্তিঘরসহ ছয় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। গতকাল রোববার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান রূপনগর খাল এলাকা পরিদর্শনে গিয়ে জানতে পারেন, খালের অনেক অংশ ভরাট হয়ে আছে। সঙ্গে থাকা ওয়াসার কর্মকর্তারা মন্ত্রীকে জানান, একটি আবাসন প্রতিষ্ঠান এই জায়গা ভরাট করে প্লট তৈরি করে বিক্রি করেছে। মন্ত্রী এ বিষয়ে আবাসন ব্যবসায়ীদের সঙ্গে বসে বিষয়টির নিষ্পত্তি করার জন্য ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।নৌমন্ত্রী সাংবাদিকদের বলেন, খালের অবৈধ দখল রোধ করতে উদ্ধার করা খালের দুই পাশে সীমানা দেয়াল ও পায়ে চলার পথ বা ওয়াকওয়ে নির্মাণ করা হবে।