রূপনগরে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপনগর থানা এলাকায় গতকাল শুক্রবার সকালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আকতার হোসেন (৩২) নামের একজন গাড়িচালক নিহত হয়েছেন।রূপনগর থানা এসআই আবু মুসান্না বলেন, আকতার মিরপুর ১ নম্বরের একটি ওষুধ কোম্পানির গাড়ির (কাভার্ড ভ্যান) চালক ছিলেন। গতকাল সকাল আটটার দিকে তিনি কাভার্ড ভ্যান নিয়ে তুরাগের দিকে যাচ্ছিলেন। বেড়িবাঁধ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও সঙ্গে থাকা মো. কামাল গুরুতর আহত হন। তাঁদের জাতীয় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আকতারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।