রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন সেপ্টেম্বর বা অক্টোবরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হবে চলতি বছরের সেপ্টেম্বর
অথবা অক্টোবরে। প্রকল্প এলাকা পরিদর্শন শেষে গতকাল শনিবার পাকশীর চায়না কটেজে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে প্রতিমন্ত্রী এ
কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার ঈশ্বরদীতে এই প্রকল্পের
আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সংবাদ সমেঞ্চলনে প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্পের ৯০ ভাগ অর্থ দিতে সম্মত হয়েছে রাশিয়া। বাকি ১০ ভাগ অর্থ দেবে
বাংলাদেশ সরকার।