রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিএনপির সমর্থন আছে বলে বলেছেন রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত আলেক্সান্ডার নিকোলায়েভ। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিকাব টক নামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।
পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মাপাড়ের একটি জনপদ রূপপুর। সেখানে ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয় ১৯৬২ সালে। তার পর থেকে একাধিকবার প্রাথমিক সমীক্ষা, পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। শেষ পর্যন্ত ২০০৯ সালে সরকার দুই হাজার মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেয়। রাশিয়ার প্রযুক্তি ও ঋণ-সহায়তায় মাঠপর্যায়ে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়েছে।
এক প্রশ্নের জবাবে আলেক্সান্ডার নিকোলায়েভ বলেন, ভবিষ্যতে রাশিয়া থেকে বাংলাদেশ আরও সমরাস্ত্র কিনতে চাইলে মস্কো তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
ডিপ্লোমেটিক করসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি আঙুর নাহার মন্টি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান।
বিস্তারিত আসছে...