রূপপুর প্রকল্পসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নাম পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নাম পরিবর্তন করে জাতীয় কমিটি করা হয়েছে। গতকাল বুধবার কমিটির প্রথম বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।বৈঠকে প্রকল্প কমিটির পুনর্নামকরণের সিদ্ধান্ত হয়। নতুন নাম রাখা হয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পসংক্রান্ত জাতীয় কমিটি। বৈঠকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত ছাড়াও প্রকল্পের ওপর একটি উপস্থাপনাও পেশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রমুখ। বাসস।