পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা দুরূহ ও সমস্যাসংকুল হতে পারে বলে মনে করছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। রূপপুরের ভূতাত্ত্বিক অবস্থা, বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় পানি ও আবহাওয়া বিবেচনা করে তাঁরা এই অভিমত দিয়েছেন।
অভিমত ব্যক্তকারীদের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজে সরাসরি অংশ নেবে—এমন একটি বিশেষজ্ঞ কোম্পানির শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। রাশিয়ার ওই কোম্পানিটির নাম জেএসসি অ্যাটমেনার্জিপ্রোকট। আর মাত্র কয়েক দিন পর রূপপুরে শুরু হতে যাওয়া সমীক্ষা ও তারপর বিদ্যুৎকেন্দ্রের ভৌত অবকাঠামো নির্মাণের কাজ করবে কোম্পানিটি।
কোম্পানিটির মহাপরিচালক (জেনারেল ডিরেক্টর) মারাত মুস্তাফিন রাশিয়ার পরমাণু শক্তিবিষয়ক ওয়েবসাইট ‘নিউক্লিয়ার ডট আরইউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের স্থান হিসেবে রূপপুর অত্যন্ত জটিল একটি জায়গা। তাঁরা একটি বিদেশি কোম্পানির এর আগে করা সমীক্ষার তথ্যাদি বাংলাদেশ সরকারের কাছ থেকে পেয়েছেন। তাতে তাঁরা দেখেছেন, রূপপুরের ভূতাত্ত্বিক গঠন বেশ জটিল। এটি তাঁরা প্রাথমিক তথ্য হিসেবে গ্রহণ করেছেন। তবে তাঁরা চূড়ান্তভাবে নির্ভর করবেন নিজেদের পরিচালিত সমীক্ষার ওপর।
এ প্রসঙ্গে দেশীয় বিশেষজ্ঞ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক পরিচালক (তেজস্ক্রিয়া নিয়ন্ত্রণ) জসিমউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, রূপপুর প্রকল্প এলাকাটি একটি ভূচ্যুতির ওপর অবস্থিত। এ ধরনের ভূচ্যুতি ভূমিকম্পের কেন্দ্রবিন্দু বা উৎসস্থল হয়ে থাকে। কাজেই জায়গাটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ঝুঁকিপূর্ণ।
জসিমউদ্দিন বলেন, ওখানে এখন দুই হাজার মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় পানি পাওয়াও দুরূহ হবে। তবে ‘কুলিং টাওয়ার’ নির্মাণ করে পানির ব্যবহার সীমিত রাখা সম্ভব। তাতে অবশ্য প্রকল্পের ব্যয় অনেক বাড়বে।
সরকারি-বেসরকারি কয়েকজন বিশেষজ্ঞ বলেন, বিদ্যমান বাস্তবতায় রূপপুরে দুই হাজার মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে ৮০০ কোটি মার্কিন ডলার (৬৪ হাজার কোটি টাকা) থেকে এক হাজার ২০০ কোটি ডলার (এক লাখ আট হাজার কোটি টাকা যা চলতি বছরের জাতীয় বাজেটের প্রায় ৮০ শতাংশের সমান) পর্যন্ত ব্যয় হতে পারে।
তবে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, মোট ব্যয় শেষ পর্যন্ত কত হবে, তা সমীক্ষার পর জানা যাবে।
সাক্ষাৎকারে মারাত মোস্তাফিন বলেন, রূপপুর জায়গাটি পদ্মার (গঙ্গা) তীরবর্তী পলিগঠিত একটি অঞ্চল। এখানকার মাটি নরম প্রকৃতির। তাই প্রতিটি এক হাজার মেগাওয়াটের দুটি ইউনিট স্থাপনের লক্ষ্য নিয়ে সমীক্ষা চালানো হলেও হয়তো শেষ পর্যন্ত সেখানে এক হাজার মেগাওয়াটের একটি ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিতে হতে পারে।
মারাত বলেন, রূপপুর জায়গাটি (পুরো বাংলাদেশই) অত্যন্ত গরম ও আর্দ্র। গ্রীষ্ম ও বর্ষাকাল অনেক প্রলম্বিত। এ ধরনের আবহাওয়া ও পরিবেশ ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পেশাজীবীদের জন্য খুবই কষ্টকর। তাই ঠিকাদার পাওয়াও কঠিন হবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী আবদুল মতিন বলেন, ষাটের দশকে যখন রূপপুরে ৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়, তখন ওই এলাকা ছিল প্রায় জনবিরল। এখন এলাকাটি জনবহুল। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কেন্দ্রটির ২০ কিলোমিটার ব্যাসের মধ্যে বসবাসরত সব মানুষকে সরিয়ে নিতে হবে।
ন্�B��� �O��জনক। তিনি এসব ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
তবে চীফ প্রিজাইডিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেন, ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের হামলায় নারী কর্মীসহ সাতজন আহত হয়েছেন। তিনি বলেন, ছাত্রলীগের হামলার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, এ সরকারের অধীনে যেকোনো নির্বাচনের পরিণতি কী হতে পারে।
এর আগে ঢাকার বাইরের বিভিন্ন কেন্দ্রে ১৪ ও ২১ সেপ্টেম্বর দুই দফায় ভোট গ্রহণ করা হয়।