রূপম দাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া গ্রামের বাসিন্দা রূপম দাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে গীতা পাঠসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় নদীতে ডুবে রূপম দাসের মৃত্যু হয়। তাঁর বাবা রতন দাস দৈনিক জনকণ্ঠ-এর জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী ছিলেন। বিজ্ঞপ্তি।