রূপসা ঘাটে যাত্রীদের বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় রূপসা নদীর দুই পাড়ের খেয়াঘাটের পন্টুনের সিঁড়ি খাড়া হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষকে খেয়া পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বেশি কষ্ট হচ্ছে বৃদ্ধ ও শিশুদের।গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নদীর পশ্চিম প্রান্তের ঘাটে দেখা গেছে, ভাটার সময় সিঁড়িটি খাড়া হয়ে যাচ্ছে। জোয়ারের সময় এটি সোজা থাকলেও পানিতে তলিয়ে থাকে। বয়স্ক ও শিশুরা ঝুঁকি নিয়ে ওঠানামা করছে। বাইসাইকেল ওঠাতে এক বৃদ্ধ হিমশিম খাচ্ছেন। মালামালবোঝাই সাইকেল নিয়ে একজন ব্যবসায়ী পা পিছলে পড়ে যান।খেয়াঘাট দিয়ে যাতায়াতকারীরা বলেন, এ সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় না। এটি যেমন খাড়া, তেমনি সরু।নাজমিন সুলতানা (৩৭) বলেন, পূর্ব পাশের ঘাট বেশ নিচু। জোয়ার এলেই সিঁড়িতে পানি ওঠে। পার হতে গিয়ে কাপড় ভিজে যায়। ভেজা কাপড়ে অফিস করা খুব কঠিন হয়ে পড়ে।রূপসা ঘাটের ইজারাদার সাইফুল ইসলাম বলেন, নতুন একটি পন্টুন দ্রুত লাগানো হবে। তখন ভাটার সময় সিঁড়ি আর খাড়া হয়ে থাকবে না।খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ‘আমরা একটি বড় পন্টুন তৈরি করছি। শিগগির এর কাজ শেষ হবে। এটি লাগানো হলে আর সমস্যা থাকবে না।’