রূপসায় গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার রূপসা-মংলা সড়কের আমদা পালবাড়ি এলাকা থেকে গতকাল শনিবার এম সেলিম রেজা (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে ওই স্থানে সেলিম রেজার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। তিনি রূপসার নতুন বাজার এলাকার বাসিন্দা। এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এলাকায় তিনি অপরাধ চিত্র পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দিতেন।