রূপসায় বাসের ধাক্কায় চাচা ও ভাতিজা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার রূপসা উপজেলার জয়পুর মোড়ে গতকাল শুক্রবার বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন—রূপসা উপজেলার রহিমনগর গ্রামের শেখ আকবর আলী (৪৫) ও তাঁর ভাতিজা শেখ আশরাফুল ইসলাম (২৮)। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেখ আকবর আলী তাঁর ভাতিজা শেখ আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মেয়ের বিয়ের কার্ড বিতরণ করতে যাচ্ছিলেন। খুলনা-মংলা সড়কের জয়পুর মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে আকবর আলী ও আশরাফুল ইসলাম প্রাণ হারান। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর হোসেন বলেন, বাসটি মূলত চালকের সহকারী চালাচ্ছিলেন। চালক পালিয়ে গেছেন। মামলার প্রস্তুতি চলছে।