রূপালী ক্রেডিট কো-অপারেটিভের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা ১৯ নভেম্বর দেওয়ানহাটে সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মো. আবুল কাসেম। তিনি সমিতির ২০১৫-১৬ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

সমিতির চেয়ারম্যান তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, গত অর্থবছর শেষে সমিতির লাভের পরিমাণ ৫২ লাখ ৮৭ হাজার, আমানত ১০৯ কোটি ৪২ লাখ, ঋণ ৫৮ কোটি ৩৮ লাখ ও ব্যাংকে বিনিয়োগ ৫১ কোটি ৬৩ লাখ টাকা। বিগত কয়েক বছরে সমিতি জনকল্যাণমূলক খাতে প্রায় ২৬ লাখ টাকা খরচ করেছে।

সভায় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন সমিতির ভাইস চেয়ারম্যান মো. সামছুল কিবরিয়া ও ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. সাখাওয়াত উল্যাহ। আরও বক্তব্য দেন আইয়ুব সাদেক, সাজ্জাদুল করিম, রফিকুর রহমান, মো. ইউসুফ, মো. রেজাউল করিম প্রমুখ।

সভায় ২০১৫-১৬ সালের সম্পূরক বাজেট, ২০১৬-১৭ সালের প্রস্তাবিত বাজেট ও ২০১৬-১৭ সালের ঋণ বিতরণের সীমা উপস্থাপন করেন মহাব্যবস্থাপক মো. আফতাব উদ্দীন। এ ছাড়া ২০১৫-১৬ সালের স্থিতিপত্র ও লাভ-লোকসানের হিসাব উপস্থাপন করেন উপমহাব্যবস্থাপক মো. আবু তাহের। বিজ্ঞপ্তি।